CBSE Class 10 result
খবর লাইভ: CBSE দশম শ্রেণির ফল প্রকাশিত হল মঙ্গলবার দুপুরে। এবারে পাশের হার ৯৯.০৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। CBSE বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। ৯৯.৮৯ শতাংশ পাশের হার ছেলেদের।
এ বছর ত্রিবান্দ্রামের পড়ুয়ারাই সবচেয়ে ভালো ফল করেছে। মোট পরীক্ষার্থীদের ৯৯.৯৯ শতাংশই পাশ করেছে সেখানে। গত বছর ত্রিবান্দ্রামে পাশের হার ছিল ৯৯.২৮ শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ ১৩ হাজার ৭৬৭। এর মধ্যে ২০ লক্ষ ৯৭ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। ১৬ হাজার ৬৩৯ পরীক্ষার্থীর মূল্যায়ন বাকি রয়েছে। সেগুলি কবে প্রকাশ করা হবে, তা আলাদা করে ঘোষণা করবে বোর্ড।
রূপান্তরকামী পড়ুয়াদের ১০০ শতাংশই উত্তীর্ণ হয়েছে। এ বছর অকৃতকার্য পড়ুয়াদের মার্কশিটে অনুত্তীর্ণ বা ‘ফেল’ কথাটির উল্লেখ থাকছে না। তার জায়গায় ‘পুনরায় পরীক্ষা অপরিহার্য’ কথাটি ব্যবহার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…