Categories: HealthNational

কিছুটা স্বস্তি দিয়ে দৈনিক করোনা সংক্রমণ কমে গেল দেশজুড়ে

খবর লাইভ: করোনা সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পেল গোটা দেশে। গত বেশ কয়েকদিন ধরে ৪০ হাজারের উপরে সংক্রমণের সংখ্যা ঘোরাফেরা করলেও মঙ্গলবার তা একধাক্কায় নেমে আসে ৩০ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭।

এদিন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৮৮৭জন। চারদিন পর দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে ৫০০-এর নীচে। সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৪২২। এনিয়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সর্বমোট ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় দেশে একধাক্কায় ৮ হাজারেরও বেশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। ছ’দিন পর দেশের দৈনিক সংক্রমণের হারও নেমেছে ২ শতাংশের নীচে। এর একমাত্র কারণ কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়া। গত কয়েকদিন ধরে ২০ হাজারের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা নেমে এসেছে ১৪ হাজারের নীচে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago