ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সি হারালেন নেতানিয়াহ‍ু

খবর লাইভ : শেষ রক্ষা হল না। দীর্ঘ এক যুগ বাদে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সি হারালেন বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ইজরায়েলের সংসদ নেসেটে নেতানিয়াহুর পক্ষে ৫৯টি ভোট পড়ে। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়েছে ৬০টি। নেতানিয়াহু ক্ষমতাচ্যূত হওয়ার পরে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। নেতানিয়াহুর ক্ষমতাচ্যূত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই জয়ের উল্লাসে মেতে উঠেছেন ইজরায়েলের সাধারণ মানুষ।

১৯৯৬ সালে প্রথমবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরে টানা ১২ বছর ইহুদি প্রধান দেশের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের মার্চে দেশের সাধারণ নির্বাচনে সংসদে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দল। কিন্তু পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেন। সরকার চালানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি মার্কিন ও ভারত বান্ধব হিসেবে পরিচিত নেতানিয়াহু।

উল্টোদিকে মধ্যপন্থী হিসেবে পরিচিত ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদ নেতানিয়াহুকে ক্ষমতাচ্যূত করতে বিভিন্ন দলগুলিকে একমঞ্চে নিয়ে আসতে সক্ষম হন। ডানপন্থী জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত জামিনা পার্টির নাফতালি বেনেতকে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন। নয়া জোট গঠনের শর্ত হিসেবে বেনেত ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পরে দুই বছরের জন্য তিনি লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

রবিবার বিকেল ৪টে নাগাদ ইজরায়েলের সংসদ নেসেটের বিশেষ অধিবেশন শুরু হয়। নেতানিয়াহুর পাশাপাশি বিরোধী জোটের দুই নেতা নাফতালি বেনেত ও ইয়ার লাপিদও নিজেদের বক্তব্য রাখেন। সংসদে দাঁড়িয়ে এদিন বার বার নেতানিয়াহু বলেন, ‘জোট সরকার ইজরায়েলকে ধ্বংস করে দেবে। দেশকে বাঁচাতে জোট সরকারকে গড়া আটকাতে হবে।’ কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago