খবর লাইভ : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ। সেই কারণে স্ট্র্যান্ড রোডের একটি অংশ আজ রাত ১১টা থেকে ১৫ আগস্ট ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে। লালবাজার সূত্রে এমনই খবর।
২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের আগে ভেঙে পড়েছিল বড়বাজার এলাকার নির্মীয়মাণ সেতুটি। মারা গিয়েছিলেন ২৮ জন সাধারণ মানুষ। তারপর থেকে একইভাবে পড়ে রয়েছে ফ্লাইওভারটি। অনেকেরই অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত সামগ্রী দেওয়া হয়নি। পরিকল্পনা ও নিখুঁত ছিল না। যার জেরেই ভেঙে পড়ে ফ্লাইওভারটি। অবশেষে ওই ফ্লাইওভার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমডিএ সূত্রে খবর, প্রথম ধাপে ৪৫ দিনে ফ্লাইওভারের একটা অংশ ভাঙা হবে। প্রথম ধাপের ভাঙার কাজ শেষ হলে পরবর্তী ধাপ কীভাবে ভাঙা হবে, তা সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেতু ভাঙার জন্য খরচ ধরা হয়েছে ১৫ কোটি টাকা।
সেতু ভাঙার কাজে হাত পড়তেই বেশ কিছু যাতায়াতের রুট বদল করা হচ্ছে। যেমন-
১) স্ট্র্যান্ড রোডের বীর বাহাদুর ঘাট রোড থেকে কে কে টেগোর স্ট্রিট পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হবে সমস্ত গাড়ি।
২) স্ট্র্যান্ড রোড থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত মহাত্মা গান্ধি রোডে দু দিক দিয়েই সব রকমের গাড়ি যাতায়াত করবে।
৩) স্ট্র্যান্ড রোড থেকে উত্তরমুখী পণ্যবাহী গাড়ি বিদ্যাসাগর ট্রাফিক গার্ড এলাকা থেকে সেন্ট্রাল এভিনিউ এবং রবীন্দ্র সরণির দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
৪) সেতু ভাঙা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ১৫ আগস্ট পর্যন্ত মহাত্মা গান্ধি রোড ধরে ট্রাম চলাচল করবে।
৫) পোস্তা চত্বরে পণ্যবাহী গাড়ি যাতায়াত করার জন্য নবাব লেন ও স্ট্র্যান্ড রোডের মধ্যবর্তী অংশ খুলে দেওয়া হবে।
৬) পোস্তাগামী ছোট গাড়ি যাতায়াত করতে পারবে মীরবাহাদুর ঘাট স্ট্রিট ও মহর্ষি দেবেন্দ্র রোড বরাবর।
৭) মহর্ষি দেবেন্দ্র রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত কে কে টেগোর স্ট্রিটের অংশ ওয়ান ওয়ে করা হবে। ওই অংশে শুধু পূর্ব থেকে পশ্চিমে যানচলাচল করতে পারবে।
৮) নলিনী শেঠ রোড ধরে শুধু দক্ষিণগামী গাড়ি চলাচল করবে।
৯) স্ট্র্যান্ড রোড উত্তর দিয়ে যে বাসগুলি চলাচল করে, সেগুলি মহাত্মা গান্ধি রোড ও রবীন্দ্র সরণি ধরে যাতায়াত করবে।
কেএমডিএ সূত্রে আরও খবর, বিশেষজ্ঞরা কেউই পুরনো সেতু রাখার বিষয়ে সম্মতি দেননি। সেই কারণেই পুরো সেতু ভেঙে ফেলার পথেই হাঁটতে হচ্ছে। পোস্তা সেতু ভাঙার দায়িত্ব পেয়েছে রাইটস। ইতিমধ্যেই পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন কেএমডিএ কর্তারা। মনে করা হচ্ছে পুরো সেতুটি ভাঙতে সময় লাগবে চার মাস। সেতু ভাঙার কাজ শেষ হলে ফের নতুন সেতুর জন্য দরপত্র ডাকা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…