খবর লাইভ : ‘কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখাচ্ছে। কাজের কাজ কিছু করছে না।’ নিজের বাড়ির সামনে বোমাবাজি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গলায়। শুধু তাই নয়, বাড়ির সামনে সব সময়ের জন্য থাকে কেন্দ্রীয় বাহিনী। তারপরও কীভাবে হুড়মুড়িয়ে চলছে বোমাবাজি? প্রশ্ন পদ্ম সাংসদের।
রাজ্যের ভোট পরবর্তী হিংসায় তেতে রয়েছে বঙ্গভূমি। এই প্রেক্ষাপটে এবার কেন্দ্রের দিকে আঙুল তুললেন বারাকপুরের রবিনহুড। ঘটনা হল, বুধবার গভীর রাত, প্রায় ২টো নাগাদ একদল দুষ্কৃতী অর্জুনের বাড়ির সামনে বোমা ফেলে চম্পট দেয়। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অর্জুনের দাবি, ‘সাধারণ মানুষের উপর রোজ বোমা মারা হচ্ছে। আমার বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে। কাল হয়তো আমি খুন হতে পারি।’ এরপরই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বলেন, ‘বাড়ির সামনে সিআইএসএফ থাকা সত্ত্বেও কীভাবে বোমাবাজি হল? কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তার ভূমিকা তাহলে কী থাকল? কেন্দ্রীয় সরকার আইনের দোহাই দিচ্ছে। সংবিধানের দোহাই দিচ্ছে। তদন্ত করছে, কিন্তু তদন্ত হতে হতে বাংলায় হাজার হাজার মানুষের দশা ১৯৪৬ সালে যা হয়েছিল, সেই রকমটা হবে। বাংলা থেকে বাঙালি বাংলা থেকে বাঙালি হিন্দুরা পালাতে শুরু করেছে।’
বৃহস্পতিবার সকালে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ। কেন হঠাৎ মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল নেতা অর্জুন? ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ওপর যে হামলা হচ্ছে, তা অন্তত রুখবে মোদি সরকার। এই আশায় রয়েছেন বিজেপির এই দাপুটে নেতা। সেই আশাপূরণ না হতেই মেজাজ হারিয়েছেন ভাটপাড়ার এই দাপুটে নেতা। এমনই মত ওয়াকিবহাল মহলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…