Categories: National

নিখোঁজ অমিত শাহ! থানায় মিসিং ডায়েরি

খবর লাইভ : দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। অথচ তিনিই নিখোঁজ? দেশের এই রকম একজন হেভিওয়েটকে খুঁজে বার করতে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন এক ছাত্রনেতা। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা জানান, অমিত শাহ নিখোঁজ। এই মর্মে দিল্লি পুলিশ স্টেশনে তিনি একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
মিসিং ডায়েরির তাৎপর্য কী? আসলে দেশজুড়ে কোভিড বিপর্যয় দেখা দিয়েছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখা নেই। কংগ্রেসের ছাত্র সংগঠনের অভিযোগ, ভয়াবহ কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত পলাতক। অথচ এই দুঃসময়ে দেশের মানুষের পাশে থাকাটা যে কোনও রাজনীতিকেরই কর্তব্য। এই পরিস্থিতির জন্যে বিজেপিকেই দায়ী করা হয়েছে। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, ২০১৩ সাল পর্যন্ত ভারতে পরিস্থিতি অন্যরকম ছিল। সব পরিস্থিতিতেই দেশের সাধারণ মানুষের পাশে থাকতেন রাজনীতিকরা। তবে ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পরই এই সংস্কৃতি পাল্টে ফেলা হয়েছে। বিশেষত, বিজেপি নেতারা মানুষকে এড়িয়ে চলছেন। এজন্যে কেন্দ্রকে জবাবদিহি করতে হবে।
বিজেপির সেকেন্ড ইন কমান্ড শাহকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে। তারপর থেকেই তাঁর দেখা মিলছে না। এদিনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশজুড়ে কোভিডের বিপর্যয়ে কার্যত নিখোঁজ বলে অভিযোগ করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago