খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও রাজ্যে লাগাতার অশান্তির চেষ্টা বিরোধীদের। এবার সেই অশান্তির বলি এক ব্যক্তি। এবার ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার নাকাশিপাড়া। পুলিশ সূত্রে খবর, নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে নাকাশিপাড়ার বীরপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ তেলেঙ্গানায় জলের স্রোতে ভেসে মৃত্যু ৮ জনের, নিখোঁজ ২
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম খবির শেখ। তিনি নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে ১০-১২ জনের এক দুষ্কৃতীদল খবিরের বাড়িতে চড়াও হয়। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে দুষ্কৃতীরা। পরে উঠোনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর বিষয়টি নজরে আসতেই বাড়ির লোকজনেরা চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনেই প্রতিবেশীরা একে একে জড়ো হতে শুরু করেন। পরে বেগতিক পরিস্থিতি বুঝে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। কিন্তু ততক্ষণে প্রায় আধমরা অবস্থা খবিরের। এরপরই তড়িঘড়ি বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই খবিরকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কারা ওই ব্যক্তিকে খুন করল? এর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…