Categories: National

‘হাসপাতালে পশুর মতো বেঁধে রাখা হয়েছে স্বামীকে’, কাপ্পানের স্ত্রী চিঠিতে জানালেন সিজেআই রামানাকে

খবর লাইভ : কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানের স্ত্রী রাইহান্থ কাপ্পান আইনজীবী উইলস ম্যাথেউজের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে চিঠি লিখে জানিয়েছেন যে, কাপ্পানের ‘জীবন ভীষণ বিপদের মধ্যে’ এবং কাপ্পানের মুক্তির জন্য রামানার হস্তক্ষেপ চেয়েছেন রাইহান্থ। ওই চিঠিতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন কাপ্পান। মথুরার মেডিকেল কলেজ হাসপাতালের শয্যার সঙ্গে কাপ্পানকে পশুর মতো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। নড়তে চড়তে দেওয়া হচ্ছে না তাঁকে। শৌচাগারে যেতে পারছেন না গত ৪ দিন ধরে। খাবারও খেতে পারছেন না। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যদি এখনই কোনও পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কাপ্পানের মৃত্যুও ঘটতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।

কাপ্পানের স্ত্রী আরও জানিয়েছেন, কাপ্পানের মুক্তি চেয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছিল ২০২০ সালের ৬ অক্টোবর। সেটি নিষ্পত্তি হওয়ার কথা চলতি বছরের ৯ মার্চ। অথচ ৭ বার তালিকাভুক্ত হয়েও এর কোনও মীমাংসা বা নিষ্পত্তি হয়নি। তাই এই চিঠিতে আবেদন করা হয়েছে যে, আশু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাপ্পানকে মথুরা জেলে স্থানান্তরিত করা হোক যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে।

প্রসঙ্গত, ফ্রিল্যান্স সাংবাদিক কাপ্পান লিখতেন মালয়ালম ভাষার সংবাদ সংস্থায়। গত বছর ৫ অক্টোবর উত্তর প্রদেশের পুলিশ তাঁকে ইউএপিএ ও দেশদ্রোহ আইনে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, সামাজিক অস্থিরতা তৈরি করতে কাপ্পান নাকি অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আসলে কাপ্পান যাচ্ছিলেন হাথরসে যেখানে এক ১৯ বছরের মেয়েকে ঠাকুররা গণধর্ষণ করে খুন করেছিল। যাইহোক, এই বছর ২০ এপ্রিল কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট সুপ্রিম কোর্টে আবেদন করে যাতে কাপ্পানকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়, কারণ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago