খবর লাইভ : জোশীমঠ বিপর্যয়ে নিখোঁজ ১৩৬ জনকে মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। টানেলের ভিতর এতদিন ধরে জল-কাদার মধ্যে তাঁদের বেঁচে থাকা আর সম্ভব নয় বলেই মনে করছে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সরকার। অন্যদিকে, এখনও পর্যন্ত ৬০ জনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে।
সপ্তাহ দুয়েক আগে হিমবাহ ভেঙে বন্যা পরিস্থিতি হয় জোশীমঠ ও তপোবন সংলগ্ন এলাকায়। জলের তোড়ে ধ্বংস হয়ে যায় জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি ব্রিজ। ঋষিগঙ্গা প্রকল্পও শেষ হয়ে যায়। তপোবন বিষ্ণুনাগ প্রকল্পের বিপুল প্রকল্পে কর্মরত শ্রমিকরা ভেসে যায় জলের তোড়ে। তারপর উদ্ধারকাজ শুরু হলেও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবরূদ্ধ টানেলে কাদা কেটে বের করে উদ্ধারকার্য চালানো ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। যত সময় যাবে নিখোঁজ শ্রমিকদের বেঁচে থাকার আশা তত ক্ষীণ হয়ে আসবে বলে আগেই জানিয়েছিল উদ্ধারকারী দল। সেই মোতাবেক দ্রুত উদ্ধারকার্য চললেও সকলের হদিশ মিলল না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…