Categories: National

প্রবাসী ভারতীয়দের ভোটদানে উদ্যোগী নির্বাচন কমিশন

খবর লাইভ : প্রবাসী ভারতীয়রাও যাতে ভোটে অংশ নিতে পারে সেজন্য উদ্যোগী হল নির্বাচন কমিশন। সেজন্য আইন মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করছে কমিশন।
বহুদিন ধরেই প্রবাসী ভারতীয়রা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার দাবি জানিয়ে আসছে। প্রবাসী ভারতীয়রা যাতে ভোটদানে অংশ নিতে পারে সেজন্য জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে। এখন শুধু সেনা, অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত, বিশেষভাবে সক্ষম, ৮০ বছরের বেশি বয়সি ও করোনা রোগীরা এই সুবিধা পান। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতের পরিযায়ী শ্রমিক ও প্রবাসীদের সংখ্যা কয়েক কোটি। কিন্তু তাঁরা ভোট দিতে পারেন না। সামনে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোট। সেই ভোটে যাতে প্রবাসী ভারতীয়রা অংশ নিতে পারে, এবার সেই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে পরীক্ষামমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকায় পোস্টাল ব্যালট শুরু করতে ইচ্ছুক সরকার। তবে প্রশাসনের তরফে খবর, এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago