Categories: District

উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি

খবর লাইভ : প্রায় চার বছর পর উত্তরবঙ্গ সফরে গিয়ে শুরুতেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে কালো পতাকা দেখানো হল তাঁকে। শুনলেন ‘গো ব্যাক’ স্লোগানও।
জানা গিয়েছে, মূলত পরিবর্তন যাত্রার কর্মসূচির জন্যই মঙ্গলবার উত্তরবঙ্গ যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ অর্জুন সিং। তাঁরা পাহাড়ে পা রাখা মাত্রই বিক্ষোভের মুখে পড়লেন। দার্জিলিং স্টেশন চত্বর, ঘুম এলাকায় বিজেপি সভাপতিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীদের প্রত্যেকের হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় বড় কোনও গণ্ডগোল হয়নি।
উল্লেখ্য, ২০১৭-র অক্টোবরেও দার্জিলিংয়ে গিয়ে ব্যাপক হেনস্থার মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেবার তাঁকে মারধর করার ঘটনাও ঘটে। সে সময় বিনয় তামাং গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার তাদের অভিযোগের কাঠগড়ায় রাজ্যের শাসকদল সমর্থিত বিমল গুরুঙ্গ। তাঁকে বিক্ষোভ দেখানো প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘বিমল গুরুঙ্গকে ওখানে বিরক্ত করার জন্য আমাদের পেছনে লাগানো হচ্ছে। সাধারণ মানুষ টিএমসি এবং বিমল গুরুঙ্গ কারওর সঙ্গে নেই। ওখানে সবাই বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছে।’ একইসঙ্গে তাঁর দাবি, ‘বিজেপি কোনও প্রতিশ্রুতি দেয়নি। সেখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এখানকার মুখ্যমন্ত্রীর সহযোগিতা না করার জন্য ফল আসেনি। কিন্তু বিমল গুরুঙ্গ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাহাড়বাসীদের, তা পালন করেননি। নির্বাচনের দিকে তাকিয়ে বিমল গুরুঙ্গের ওপর থেকে কেস তুলে নিয়েছে রাজ্য সরকার। এই ধরনের রাজনৈতিক যাদের দেশদ্রোহী বলা হয়েছে তাদের সঙ্গে কাজ করছেন তাদের বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন রাজনীতির স্বার্থে কাউকে বোকা বানানো হচ্ছে, কাউকে নেতা বানানো হচ্ছে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago