খবর লাইভ : প্রায় সওয়া এক ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। জেরার পর দুপুর ১টা নাগাদ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা।
সিবিআই সূত্রে খবর, রুজিরার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চান গোয়েন্দারা। রুজিরার বয়ানও রেকর্ড করা হয়েছে। বিশেষ করে রুজিরার কাছ থেকে ব্যাঙ্ককে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন রুজিরাকে জেরার পর সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে নিজেদের মধ্যে একপ্রস্থ বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর কলকাতার সিবিআই আধিকারিকরা দিল্লির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। দিল্লির অফিসের সঙ্গে কথা বলার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন সিবিআই আধিকারিকরা।
গতকাল রুজিরার বোনকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…