Categories: District

হাইটেনশন লাইনের নীচে বেআইনি ভেড়ি করার অভিযোগ

খবর লাইভ : হাইটেনশন লাইনের নীচে একের পর এক ভেড়ি করে বিদ্যুৎ পর্ষদের চরম ক্ষতি করছে একদল দুষ্কৃতী। হুগলির জনাই এলাকায় হাইটেনশন লাইনের নীচে বিঘের পর বিঘে জমি কেটে অন্যত্র পাচার করা হচ্ছে। বিদ্যুৎ পোস্টের পাশে ২৫- ৩০ ফুট গভীর করা হচ্ছে সেই ভেড়ি। জমির মাটি হুগলি ও হাওড়ার বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। গভীর খাদানের ফলে যেকোনও মুহূর্তে বিদ্যুতের পোস্ট পড়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

এই এলাকার মাটি মাফিয়া প্রদীপ সাধুখাঁ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মূলত এই বেআইনি কাজ করার অভিযোগ এলাকাবাসীদের। প্রদীপ ও তার শাগরেদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে বিদ্যুৎ পর্ষদ। জনাই পঞ্চায়েত এলাকার একাংশের অভিযোগ, প্রদীপ ও তার লোকজন মূলত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের বারংবার হুমকি দেয় যাতে তারা চুপ থাকে। তা সত্ত্বেও এলাকাবাসীদের একাংশ বিদ্যুৎ পর্ষদকে বিষয়টি জানালে পর্ষদ অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মাটি মাফিয়া প্রদীপ বেআইনি কাজের কথা স্বীকার করলেও সে জানায়, এই এলাকায় শুধু সে-ই মাটি কাটছে না। জনাই এলাকার তৃণমূল নেতা সামশের মোল্লাও এই বেআইনি কাজ করছে বলে দাবি করে সে। সামশেরের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago