Categories: National

সেনার তৎপরতায় দ্বিতীয় পুলওয়ামা-কাণ্ড থেকে রক্ষা! জম্মুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার সাত কেজি আইইডি বিস্ফোরক

খবর লাইভ : ফের ভালবাসার দিন রক্তাক্ত হতে পারত ভূস্বর্গ! দ্বিতীয় পুলওয়ামা-কাণ্ড ঘটতে পারত জম্মুতে! সেনার তত্পরতায় বড়সড় নাশকতার ছক বানচাল হল। জম্মুর বাসস্ট্যান্ড থেকে সাত কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
আজ, ১৪ ফেব্রুয়ারি পুলওয়া হামলার দ্বিতীয় বছর পূর্ণ হল। আবার আজকের দিনেই হয়ত একই ধাঁচের কোনও হামলার ছক কষেছিল জঙ্গি সংগঠন। তবে সেনাবাহিনীর তত্পরতায় সেটা আটকানো সম্ভব হয়েছে। শনিবার গভীর রাতেই জম্মুর বাসস্ট্যান্ড থেকে ৭ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে। যদিও কোথা থেকে এই বিস্ফোরক এল তা এখনও স্পষ্ট নয়। সেনাবাহিনীর তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গত কয়েকদিন ধরেই উপত্যকায় একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা অতিসক্রিয় হয়ে উঠেছে বলে খবর ছিল। তাই গত কয়েকদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকায় নাকা চেকিং আরও জোরদার করা হয়েছিল। তবিস্ফোরক উদ্ধারের পর এলাকায় বাড়তি সতর্কতা জারি হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago