খবর লাইভ : বেআইনি কাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি হুগলির বাকসা গ্রাম পঞ্চায়েত। যার ফলে গত লোকসভা ভোটে এই পঞ্চায়েত এলাকায় বিজেপি তৃণমূলের তুলনায় ভালো ফল করে। যে বিষয়গুলিকে কেন্দ্র করে এলাকার লোকজন তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, আসন্ন বিধানসভা ভোটের আগে সেই একই ইস্যুগুলি আবার এলাকার জনগণ পাচ্ছেন। মূলত কিছু দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া ও বেআইনি কাজ বন্ধ না করার জন্যই বাকসা সহ আশেপাশের লোকজন তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এবার ভোটের আগে ওই এলাকায় গতবারের মতোই রমরমিয়ে চলছে বেআইনি মাটি কাটার কাজ। মূলত হাইটেনশন লাইনের নীচে কাটা হচ্ছে মাটি। বিদ্যুৎ দফতরের বাধা সত্ত্বেও মাটি মাফিয়ারা প্রশাসনের একাংশের মদতে পাড়ার মধ্য দিয়ে অন্যত্র মাটি পাচার করছেন বলে এলাকাবাসীদের অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে এলাকার লোকজন নবান্ন সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। এবার নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানালেন বাকসা, জঙ্গলপাড়া, কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দারা। শৈল, যামিনী ছাড়া আরও কয়েকজন মাটি মাফিয়ার নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে। শুধু তাই নয়, ওই মাটি মাফিয়াদের মধ্যে কেউ কেউ আবার শাসক দলের নেতাও রয়েছেন। তাঁদের নামও উল্লেখ রয়েছে। বাকসা পঞ্চায়েত প্রধান সীমা সী বলেন, ‘ওপর থেকে নির্দেশ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ এই বিষয়ে স্থানীয় এক বিক্ষুব্ধ তৃণমূল নেতা বলেন, ‘দলের একাংশের মদতেই এই বেআইনি কাজ হচ্ছে, যার জন্য গত লোকসভা ভোটে এই এলাকায় খারাপ ফল হয় তৃণমূলের। তা থেকে এখনও শিক্ষা নিতে পারেনি দল। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই বেআইনি কাজে মদত দিচ্ছে দলের একাংশ।’ বিজেপি আশাবাদী, তৃণমূলের একাংশের বদান্যতার জন্যই তারা ভালো ফল করবে।
Related Articles
Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে নয়া মোড়, ঝালদার আইসির বিরুদ্ধে পুরুলিয়ার পুলিশ সুপারকে চিঠি স্ত্রী পূর্ণিমার
0 (0) পুরুলিয়ার ঝালদায় নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই হত্যাকাণ্ডে নয়া মোড়। নিশ্চয়ই ভাবছেন কী এমন ঘটল? আসলে ঝালদার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগানের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করলেন নিহত তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। পাশাপাশি তপনের দাদা নরেন কান্দু এবং ভাইপো দীপক […]
দুই বাম যুব নেতার উদ্দাম নাচ মহিলা কর্মীদের সঙ্গে, ভিডিও ভাইরাল
0 (0) খবর লাইভ : বাঁকুড়া জেলার ডিওয়াইএফআই নেতাদের একটি নাচের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দলের কার্যালয়ে দুই মহিলা কর্মীর সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন বাঁকুড়া জেলা ডিওয়াইএফআই নেতা অভীক মিশ্র ও শুভেন্দু মণ্ডল। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটি নিয়ে […]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দাদা স্নেহাশিস, লন্ডনে উদ্বিগ্ন মহারাজ
5 (1) খবর লাইভ : শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পেট খারাপ থেকেই পেটে ব্যথা হয়ে থাকতে পারে বলে মনে করছে স্নেহাশিসের পরিবার। স্নেহাশিসের ECG করা হয়েছে। পেটে কোনও সংক্রমণ রয়েছে কি না সেটাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তাঁর আলট্রাসোনোগ্রাফি (USG) করা হবে। স্নেহাশিসের করোনা রিপোর্টও নেগেটিভ। এদিকে ভারত বনাম […]



