খবর লাইভ : জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে পড়ল একাধিক পোস্টার। যা নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়ল। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই পোস্টার পড়ে। কোথাও লেখা হয়েছে, ‘কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি দূর হঠো।’ আবার কোথাও লেখা হয়েছে, ‘এই বিধায়ক আর না।’ পাণ্ডবেশ্বর নাগরিক সমিতির পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়। তবে এই সংগঠনের নাম আগে কখনও শোনেননি এলাকার লোকেরা।
পোস্টার লাগানোর দায় নিতে অস্বীকার করেছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই।
উল্লেখ্য, কিছুদিন আগেই জিতেন্দ্রর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। জিতেন্দ্র আসানসোলের প্রশাসকের পদ ছাড়ার পাশাপাশি দলীয় পদ ছেড়ে দিয়েছিলেন। জিতেন্দ্রকে বিজেপি নেওয়া নিয়ে গেরুয়া শিবিরেও ঘোর অসন্তোষ তৈরি হয়। এখন অবশ্য তিনি তৃণমূলেই আছেন। তবে তাঁকে আর কোনও পদ দেওয়া হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…