খবর লাইভ : গরু পাচার কাণ্ডে এবার মূল অভিযুক্ত এনামুল হকের ঘনিষ্ঠ বসিরহাটের ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসকে তলব করল সিবিআই।
সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার আব্দুল বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। কলকাতায় সিবিআইয়ের দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত আমদানি-রফতানি ব্যবসায় জড়িত বারিক বিশ্বাস তাঁর ব্যবসার আড়ালেই অবৈধ ব্যবসা চালান বলে অভিযোগ। গোয়েন্দাদের দাবি, গরু পাচারের টাকার লেনদেনে জড়িত বসিরহাটের ওই ব্যবসায়ী। এক বিশেষ রাজনৈতিক দলের নেতা, কর্মীদের অবাধ যাতায়াত ছিল বারিক বিশ্বাসের বাড়িতে। তাই তাঁকে জেরা করে এই চক্রে জড়িত ‘রাঘববোয়াল’দের হদিশ পেতে মরিয়া তদন্তকারীরা। কার কার কাছে পাচারের টাকা যেত? কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলত লেনদেন? বিএসএফ কর্মী থেকে শুরু করে কোন নেতা-মন্ত্রী টাকা নিয়েছেন? এসব প্রশ্নের উত্তর জানতে বারিক বিশ্বাসকে জেরা করতে চায় সিবিআই।
উল্লেখ্য, বসিরহাটের সংগ্রামপুরে বাড়ি ব্যবসায়ী বারিক বিশ্বাসের। ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে সব বিষয়েই পাচারের অভিযোগ রয়েছে বারিক বিশ্বাসের বিরুদ্ধে। বেশ কয়েকবার তাঁকে বিএসএফ, কেন্দ্রীয় সরকারের শুল্ক বিভাগ ও আয়কর দপ্তরের জেরার মুখে পড়তে হয় বলে সূত্রের খবর। বাম জমানা থেকেই রাজ্যের শাসকদলের সঙ্গে বারিক পরিবারের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। পাশাপাশি বিনয় মিশ্রর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এসব তথ্য হাতে পেয়ে কয়েকদিন আগে সিবিআইয়ের একটি দল বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশিও চালিয়েছে। যদিও বিশেষ কিছু মেলেনি। তাই এবার তাঁকে সামনাসামনি জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…