Special News Special Reports State

‘নয়া তৃণমূল জানি না, কারা হোর্ডিং দিল জানি না’’: সৌগত

0
(0)

খবর লাইভ : সারা শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে হোর্ডিং৷ যা নিয়ে জোর চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে৷ পোস্টারে লেখা রয়েছে ‘আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল’, কোথাও আবার লেখা, ‘চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হউন’। আবার কোথাও লেখা রয়েছে ‘‘ঠিক যেমন সাধারণ মানুষ চায়৷’’ এই হোর্ডিং প্রসঙ্গে কার্যত বিস্ফোরণ ঘটালেন সৌগত রায়৷ তাঁর বক্তব্যে সাফ প্রকাশ পেল যে এই ধরণের কোনও ক্যাম্পেনের বিষয়ে তাঁরা জানা নেই৷ পাশাপাশি তিনি এও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন গোটা বিষয়টি অত্যন্ত বিরক্তিকর৷

আরও পড়ুনঃ বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকেও জেরা করবে ইডি

সৌগত রায় বললেন, ‘‘ নয়া তৃণমূল নিয়ে আমার জানা নেই৷ কারা হোর্ডিং দিল সেটা জানিনা। অভিষেক নয়া তৃণমূলের কথা বলেছেন। এই বিষয়ে কখনও কখনও কথা হয়েছে। তবে এই ক্যাম্পেন হোর্ডিং বা টাইমলাইন সম্পর্কে জানিনা৷ সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নেই।’’

এদিকে এর আগে শহরের একাধিক জায়গায় পোস্টারে ছয়লাপ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে হাজরা, রাসবিহারী এই সব এলাকায়। আশ্রিতা ও কলরব এই সংস্থার তরফে পোস্টার দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *