Categories: Sports

আগামিকাল ভারতের মাটিতে টেস্ট অভিষেক বুমরাহের

 

খবর লাইভ : আগামিকাল থেকে চেন্নাইতে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরমেন্সের পর ভারতের মাটিতে অভিষেক হচ্ছে পেসার যশপ্রীত বুমরাহের। নিজের কেরিয়ারে প্রথম টেস্ট অভিষেক হয়েছিল বিদেশের মাটিতে। ২০১৮ সালের ৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বুমরাহের প্রথম টেস্ট অভিষেক হয়। এরপর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ খেলা হয়নি বুমরাহের। এবার চিপকে স্পিনের স্বর্গরাজ্যে অভিষেক হতে চলেছে পেসার বুমরাহের, যা তাঁর কাছে একটা বড় পরীক্ষা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে খবর, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ টিম ইন্ডিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে এই সিরিজ ২-০ বা ২-১-এ জিততেই হবে। তাই ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র বুমরাহকেই নামাবে টিম ইন্ডিয়া।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago