খবর লাইভ : দিল্লিতে বিস্ফোরণের জেরে জানুয়ারির শেষের বঙ্গ সফর বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাই এবার ফেব্রুয়ারির শুরুতে কোচবিহারে রথযাত্রার সূচনা করতে আসছেন শাহ। আগামী ১১ ফেব্রুয়ারি দুদিনের রাজ্য সফরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কোচবিহারে রথযাত্রার সূচনা তাঁর হাতে হলেও এর আগে ৬ ফেব্রুয়ারি, শনিবার নদিয়ায় রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরদিনই অবশ্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর একটি সভাও করবেন তিনি।
বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর ওই দলীয় সভাতেই তমলুকের সাংসদ তথা অধিকারী বাড়ির আরেক সদস্য দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন।
বিজেপি সূত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফর প্রসঙ্গে জানা গিয়েছে, কোচবিহারে রথযাত্রার সূচনা করার পাশাপাশি ঠাকুরনগরে সভা করার কথা রয়েছে তাঁর। সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এনআরসি, সিএএ এখনই কার্যকর হবে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে সভায় কী বার্তা দেন, এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…