Categories: State

রাজ্যের সঙ্গে যৌথভাবে তল্লাশি করতে হবে, লালাকে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : কিছুটা স্বস্তিতে অনুপ মাঝি ওরফে লালা। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন খারিজ করলেও রাজ্যের সঙ্গে যৌথভাবে তল্লাশি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, সম্প্রতি লালার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সেই এফআইআর বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল লালা। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে লালাকে কিছুটা স্বস্তি দিয়ে আদালত নির্দেশ দিয়েছে যে, রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে নির্বিঘ্নে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। যদিও, যে জায়গার রেলের আওতাধীন নয়, সেখানে তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক। তবে রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় থাকা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তাঁকে সমন পাঠাতে পারবে সিবিআই। কিন্তু তল্লাশি চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে অভিযান চালাতে হবে। যদিও আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় সিবিআই। তাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিভিশন বেঞ্চে যাবে কিনা, তা নিয়ে শীর্ষস্তরে আলোচনা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago