খবর লাইভ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ঐতিহাসিক লালকেল্লা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বার্ড ফ্লু যেভাবে ঝড়ের গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তা রুখতেই এই সিদ্ধান্ত। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই সৌধ।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, দিল্লির যে এলাকায় লালকেল্লার অবস্থান, সেখানে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রয়েছে। এটি সংক্রমিত জোন হিসাবে চিহ্নিত হয়েছে। লালকেল্লায় যাতে স্থানীয় ও পর্যটকদের আনাগোনা কম হয়, সেকারণে এই ঐতিহাসিক সেতুকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে প্রজাতন্ত্র দিবসের দিন এই লালকেল্লায় ঢুকেই বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা। পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধও বেঁধে যায়। সেই সঙ্গে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…