খবর লাইভ : জাতীয় সঙ্গীত ভুল গেয়েছেন বিজেপি নেতারা। রবিবার এই অভিযোগ তুলে ট্যুইটে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অভিষেক লেখেন, ‘যাঁরা দেশভক্তি ও জাতীয়তাবাদের জ্ঞান দেন, তাঁরা ঠিকভাবে আমার জাতীয় সঙ্গীত গাইতেও পারেন না। এটা সেই দল যারা ভারতের সম্মান ও গর্ব বজায় রাখার দাবি করে। লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি ক্ষমা চাইবেন?’ ‘জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি’ বলে একটি ট্যাগও যোগ করে দেন অভিষেক। ডুমুরজলার সভামঞ্চে বিজেপি নেতাদের গাওয়া জাতীয় সঙ্গীতের ভিডিও ট্যুইট করেন তৃণমূল সাংসদ। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীতের শেষের স্তোত্রের শুরুতে ‘জনগণ মঙ্গলদায়ক’ -এর পরিবর্তে ‘জন গন মন অধিনায়ক’ গাইতে শোনা যায়, যা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। এর আগে জাতীয় সঙ্গীত বদলের কথা তুলে দেশ জুড়ে বিতর্কের পরিবেশ তৈরি করেছিল বিজেপি। এবার নিজেদের দলীয় সভামঞ্চেই জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার অভিযোগ উঠল। এমনিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগ আগেও উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার তাঁর অনবদ্য সৃষ্টি জাতীয় সঙ্গীতকেও অবমাননার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
Related Articles
দুর্গাপুরের উপ-সংশোধনাগার থেকে পালানো ১ বন্দি পুলিশের জালে
0 (0) খবর লাইভ :দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পলাতক তিন বন্দির মধ্যে এক জন ধরেছে পুলিস। ওই আসামীকে মলানদিঘীর জঙ্গল থেকে ধরা হয়েছে। তবে বাকি আরও দুই জন বন্দি এখনও পলাতক। ধৃতকে নিয়েই আরও দুই আসামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে কাঁকসার মলানদিঘীর পুলিশ। রবিবার দুপুরে সুযোগ বুঝে দুর্গাপুর মহকুমার উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় তিন […]
মমতার বাড়ির গলিতেই ধরা পড়লেন সশস্ত্র যুবক!
0 (0) খবর লাইভ : ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের মঞ্চে আর কিছু ক্ষণের মধ্যেই যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বাড়ি থেকে বেরনোর কথা ছিল আধ ঘণ্টার মধ্যেই। তার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে দেখা যায় এক যুবককে। পুলিশ সূত্রে খবর, কালীঘাট চত্বরে মমতার বাড়ির গলিতেই ধরা পড়েছেন তিনি। পুলিশের স্টিকার লাগানো […]
সেলোটেপ মেরে বিশেষ পদ্ধতিতে বিপুল টাকা প্যাকেটবন্দি! উদ্দেশ্য হামলায় পাচার?
0 (0) খবর লাইভ : সেলোটেপ মেরে বিশেষ পদ্ধতিতে বিপুল টাকা প্যাকেটবন্দি! হাওয়ালার গন্ধ পাচ্ছে ইডি। দুর্নীতি কাণ্ডের এই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের কয়েকটি সম্ভাব্য সূত্র উঠে এসেছে বলেও জানান তদন্তকারীরা। সেলোটেপ মেরে বিশেষ পদ্ধতিতে বিপুল টাকা প্যাকেটবন্দি করে রাখার প্রক্রিয়ার মধ্যেই হাওয়ালার গন্ধ পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত […]



