Sports

চলতি বছর দেশের মাটিতেই হবে আইপিএল

0
(0)

খবর লাইভ : গত বছর করোনা আবহে ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে হয়েছিল আইপিএল। এবার আর তা হবে না। দেশের মাটিতে আয়োজন করা যাবে আইপিএলের আসর। বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। কবে থেকে আইপিএল শুরু করা যায়, তারও একটা আন্দাজ করে ফেলেছেন বিসিসিআই কর্তারা। বিসিসিআই এক কর্তা জানান, আইপিএল কবে থেকে শুরু হবে, তা ঠিক করবে আইপিএল গভর্নিং কমিটি। কিন্তু ধরা যেতে পারে ১১ এপ্রিল থেকে শুরু হতে পারে ২০২১ সালের আইপিএল। মার্চে শেষ হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। তারপর যদি ১১ এপ্রিল থেকে আইপিএল শুরু হয়, তাহলে খেলোয়াড়রা বিশ্রামের সুবিধা পেয়ে যাবেন। বিসিসিআই সূত্রে খবর, যেভাবে গোয়ায় আইএসএল আয়োজন করা হয়েছে, তেমনি আইপিএল আয়োজন করা হতে পারে কেবল মহারাষ্ট্রে। সেজন্য ওয়াংখেড়ে, ব্রেবোর্ন, ভিওয়াই প্যাটেল স্টেডিয়াম, নভি মুম্বাই রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম ও এমসিএ স্টেডিয়ামকে তৈরি রাখা হয়েছে। এছাড়া নকআউট ম্যাচের জন্য নতুন তৈরি সর্দার প্যাটেল স্টেডিয়ামকে বাছা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *