National Special News Special Reports

প্রথম বেসরকারি চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ভারত গড়তে নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। যাঁরা প্রথম চাকরি করবেন, তাঁরা ১৫ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। এই টাকা দেওয়া হবে সরকারের তরফেই।

প্রধানমন্ত্রীর কথায়, স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে। সাড়ে ৩ কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে এটি।

এই যোজনায় দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ১.৯২ কোটি উপভোক্তাই হবে ফ্রেশার। এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত। প্রথম চাকরি যাঁদের, তাঁরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এ রেজিস্টার হলেই এক মাসের ইপিএফ বেতন, যা সর্বাধিক ১৫ হাজার টাকা হবে, তা পাবেন। দুই কিস্তিতে এই টাকা পাওয়া যাবে।

১ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ৬ মাস চাকরি করার পর। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে ১২ মাস পর। এই ভাতার একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্সড করা থাকবে। পরে সেই টাকা তুলে নেওয়া যাবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *