Special News Special Reports State

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার

0
(0)

খবর লাইভ : রাজীব কুমারের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে পীযূষ পাণ্ডেকে নিয়োগ করল নবান্ন। আগামী ৩১ জানুয়ারি চাকরি জীবনে অবসর হচ্ছে রাজীবের। তার দু’দিন আগেই অবশ্য নতুন ডিজি হিসেবে ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষকে বেছে নিলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিন কলকাতা পুলিশের কমিশনার পদেও রদবদল হয়েছে। বর্তমান কমিশনার মনোজ ভার্মাকে পাঠানো ত হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার (ডিরেক্টর, সিকিউরিটি) দায়িত্বে। মনোজের জায়গায় আনা হয়েছে সুপ্রতিম সরকারকে। সুপ্রতিম ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ। এছাড়াও একাধিক আইপিএস অফিসারের বদলি হয়েছে এদিন।
এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে এডিজি এসটিএফ পদে পাঠানো হয়েছে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার সময় কমিশনার ছিলেন বিনীত গোয়েল। ওই ঘটনার পর তিনি এডিজি এসটিএফ পদে ছিলেন। সেখান থেকে তাঁকে শামিমের জায়গায় আনা হয়েছে।
এছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে। অনুজ শর্মাকে করা হয়েছে ডিজি দমকল, সিদ্ধিনাথ গুপ্তকে করা হয়েছে ডিজি কারা, ডিজি হোমগার্ড করা হয়েছে এন রমেশবাবুকে। হাওড়ার কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে পাঠানো হয়েছে ব্যারাকপুরের কমিশনার পদে। তার জায়গায় আনা হয়েছে আকাশ মাঘারিয়াকে। ব্যারাকপুরের কমিশনার মুরলীধর শর্মাকে আনা হয়েছে বিধাননগরে। বিধাননগরের কমিশনার মুকেশ কুমারকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। চন্দননগরের কমিশনার অমিত জাভালগিকে বর্ধমান রেঞ্জের আইজি করা হয়েছে। অমিতের জায়গায় নিয়ে আসা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওকে। ডিআইজি ট্রাফিক অলোক রাজোরিয়াকে বারাসাতের ডিআইজি করা হয়েছে। বারাসাতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই রাজীব পরবর্তী ডিজি হিসেবে পীযূষের নাম কানাঘুষো শোনা যাচ্ছিল। নবান্নের পক্ষ থেকে ইউপিএসসির কাছে যে আটজনের নাম পাঠানো হয়েছিল তার মধ্যে রাজীবও ছিলেন। কিন্তু অবসরের পরেও মুখ্যমন্ত্রীও অত্যন্ত ঘনিষ্ঠ রাজীব কিভাবে ওই পদে আবার নিয়োগ হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সব বিতর্কে জল্পনা উসকে পীযূষকে ডিজি করা হল। এর আগে ডিরেক্টর সিকিউরিটি পদ সামলেছেন নতুন ডিজি। এছাড়াও এডিজি ট্রাফিক, এডিজি কারার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পীযূষ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *