খবর লাইভ : রাজ্যে বিধানসভা ভোটে বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা অনেকটাই এগোল। বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানান, এখনও পর্যন্ত ১৯৩টি আসনে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। পরের ধাপে ১০১টি আসন নিয়ে আলোচনা হবে। এর আগে ৭৭টি আসনে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছিল। ২০১৬ সালে বিধানসভা ভোটে ৭৭টি আসন জিতেছিল বাম ও কংগ্রেস জোট। এর আগে দু’পক্ষের মধ্যে ঠিক হয়, যে দল যেখানে জিতেছিল, সেই আসনে সেই দল প্রার্থী দেবে। সেই মতোই ৭৭টি আসনে দুই দলের মধ্যে সমঝোতা করতে কোনও অসুবিধা হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি বাম কংগ্রেসের বিগ্রেডে জনসভা আছে। তার আগে এই দুই দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
Related Articles
নিউটাউনে বাড়িতে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার, গুরুতর জখম কিশোরী
0 (0) খবর লাইভ : নিউটাউনে একটি বাড়ির একতলা থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার এক কিশোরীকে। জানা গিয়েছে, যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার মৃত্যু ধারালো কিছুর আঘাতে। ১৪ বছরের কন্যার দেহের ধারালো অস্ত্রের আঘাত। ঘটনাটি ঘটেছে নিউটাউনের নারায়ণপুর এলাকায়। শনিবার বাড়িটি থেকে দুটি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, […]
শীঘ্রই জোকা-তারাতলা রুটে ছুটবে মেট্রো
0 (0) খবর লাইভ : প্রতীক্ষার অবসান! অবশেষে জোকা-তারাতলা মেট্রোর চূড়ান্ত ছাড়পত্র দিল রেলওয়ে সেফটি কমিশন। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর। অর্থ্যাৎ নয়া রুটে খুব শীঘ্রই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। গত ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন।জোকা থেকে […]
ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মন্ত্রী মলয় ঘটক
0 (0) খবর লাইভ :ইডির তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, গত ২৯ মার্চ আদালতে পিটিশন জমা দেন তিনি। আবেদনে মলয় ঘটকের দাবি, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরও বারবার নোটিশ পাঠিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে অবিলম্বে অব্যহতি দেওয়া […]



