খবর লাইভ : নয়া কৃষি বিল নিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে এবার একজোট হল ১৬টি বিরোধী রাজনৈতিক দল। বাজেট অধিবেশনের শুরুতে হওয়া রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের এই সিদ্ধান্তের কথা জানান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় সরকারের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্তের দাবি করেছেন কংগ্রেস নেতা। এদিন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা জানান, কৃষি বিল সংসদে আলোচনা করার সুযোগই দেয়নি সরকার। তার আগেই জোর করে বিলগুলি পাশ করানো হয়। সেটার বিপক্ষে তাঁদের এই প্রতিবাদ।
উল্লেখ্য, সংসদের যৌথ অভিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দেওয়ার কথা। তার আগে বিরোধীদের এই অবস্থান থেকেই স্পষ্ট, এবারে বাজেট অধিবেশনে কৃষি আইন নিয়ে সংসদ যথেষ্ট উত্তাল হতে চলেছে।



