খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ভোটে লড়তে চায় আরজেডি। তৃণমূলের সঙ্গে জোট করে লড়তে চায় তারা। সূত্রের খবর, আরজেডি এই রাজ্যে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক আরজেডি নেতা জানান, আমাদের প্রথম পছন্দ তৃণমূলের সঙ্গে জোট করা ও বিজেপিকে হারানো। তারপর অসমে বিজেপিকে পরাস্ত করা। জানা গিয়েছে, আরজেডির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজকের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল খুব তাড়াতাড়ি আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা কলকাতায় থাকবেন। আরজেডির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক বলেন, ‘আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। আসন বণ্টন নিয়ে তাঁদের সঙ্গে কথা হবে।’ জানা গিয়েছে, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব আসবেন কলকাতায় আসন বণ্টন চূড়ান্ত করতে। রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় বিহারি ভোটকে নিজেদের দিকে টানার ক্ষেত্রে আরজেডির সঙ্গে জোট তৃণমূলের পক্ষে সদর্থক হতে পারে।
Related Articles
রামনবমীর মিছিলে অশান্তি, রায় স্থগিত হাই কোর্টের
0 (0) খবর লাইভ : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনায় রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে এনআইএ-কে দিয়ে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই মামলার শুনানিতে আদালতে এনআইএ জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্ত করতে প্রস্তুত। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের […]
বিধানসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রীর নতুন জনসংযোগ কৌশল, দুর্গাপুরে সড়কপথে ‘রোড শো’-এর ছোঁওয়া
0 (0) খবর লাইভ : বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই পশ্চিমবঙ্গে। ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়ছছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই আবহেই জনসংযোগের ধরণে পরিবর্তন আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু জনসভা নয়, এবার রাস্তাতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে, তাও একপ্রকার ‘রোড শো’-এর ছোঁয়ায়। আগামী ১৮ জুলাই, শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তবে এবার তার আগেই […]
বর্ষবরণে মেতেছে শহর ও শহরতলি, জনজোয়ার পার্ক স্ট্রিট থেকে চিড়িয়াখানা, নিকো পার্ক সর্বত্র
0 (0) খবর লাইভ : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছরর কাউন্টডাউন। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপর ২০২২-কে বিদায় জানিয়ে ২০২৩-কে স্বাগত জানাবার পালা। বছর শেষ ও নতুন বছরের শুরুতে আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব।শহর ও শহরতলির বিভিন্ন স্থানে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রত্যেক বছরই বর্ষবরণের রাতে শহরের নানা জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান […]



