Categories: National

লালকেল্লায় ঢুকে পতাকা ওড়ালেন আন্দোলনরত কৃষকরা

খবর লাইভ : কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু তা সত্বেও গেট ভেঙে লালকেল্লায় ঢুকে পড়লেন আন্দোলনরত কৃষকরা। এদিন হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়েই লালকেল্লায় ঢুকে পড়েন। লালকেল্লায় ঢুকে ঐতিহাসিক মোঘল দূর্গের ওপর উঠে পতাকা ওড়ালেন কৃষকরা। যেখান থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন, সেখানে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান কৃষকরা। জানা যাচ্ছে, ২০টির বেশি ট্রাক্টর লালকেল্লা চত্বরে প্রবেশ করেছে। বিক্ষোভকারী কৃষকরা পতাকা উড়িয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন। কৃষকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, তাঁদের দাবি না মেটা পর্যন্ত তাঁরা দিল্লি ছেড়ে যাবেন না। আন্দোলনরত এক কৃষক জানান, অনেক চেষ্টা হয়েছিল, আমাদের আটকানোর জন্য। কিন্তু আমাদের লালকেল্লায় পৌঁছোনো আটকানো যায়নি। দাবি পূরণ না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এদিন সকালে দিল্লি লাগোয়া বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় কৃষকদের। লাঠিচার্জ করা হয়। জল কামান দিয়ে কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টাও চলে। জানা গিয়েছে, নির্ধারিত রুটে মিছিল করার কথা থাকলেও কয়েকটি সংগঠন তা লঙ্ঘন করে। এদিন আইটিও-তে দিল্লির পরিবহণ নিগমে ভাঙচুর চালান বিক্ষোভকারী কৃষকরা। বিক্ষোভকারীদের নিরস্ত্র করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago