খবর লাইভ : এবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরশুড়ার জনসভায় হাজির ছিলেন না তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কার্ডেও আমার নাম ছিল না। সেই কারণেই গতকালের সভায় যাইনি। একই সঙ্গে তিনি জানান, আমি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু এলাকার মানুষের কথা ভেবে ইস্তফা দিইনি। দলের মধ্যেই যদি ব্রাত্য হই, তাহলে দলের মধ্যে যুক্ত থাকাটা যুক্তিযুক্ত মনে করি না। এদিন হুগলি জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফাও দেন তিনি। সেই সঙ্গে জেলার মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এর আগে বেশ কয়েকবার দলের বিরুদ্ধে নানা অসন্তোষের কথা জানিয়ে আসছিলেন প্রবীরবাবু। তবে তিনি এদিন জানান, এখনই তিনি তৃণমূল ছাড়ছেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…