খবর লাইভ : ক্রমেই দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। ইতিমধ্যে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি লালকেল্লা চত্বর থেকে আন্দোলনরত কৃষকদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন বলেও খবর। লালকেল্লা চত্বরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। তবে ঠিক কতজন কৃষক আহত হয়েছেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে একজন কৃষকের মৃত্যুকে ঘিরে পুলিশ ও কৃষকদের চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের দাবি, ট্রাক্টর উল্টে ওই কৃষকের মৃত্যু হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশের গুলি চালনার ফলেই কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মধ্য দিল্লির আইটিওতে কৃষকদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করেন কৃষকরা। ছোঁড়া হয় পাথরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এরই মাঝে মিন্টো রোডের কাছে এক কৃষকের মৃত্যু হয়। পুলিশের দাবি, যুবক দ্রুত গতিতে ট্রাক্টর চালিয়ে আসছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মৃত্যু হয় যুবকের। বিক্ষোভকারীদের দাবি, ট্রাক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। তার জেরে ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে তাঁর। মৃত কৃষকের দেহ জাতীয় পতাকায় জড়িয়ে দেন বিক্ষোভকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…