Categories: National

সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেড ভেঙে ট্রাক্টর মিছিল শুরু কৃষকদের

খবর লাইভ : দিল্লির সিঙ্ঘু ও তিকরি সীমান্তে ব্যারিকেড ভেঙে নির্ধারিত সময়ের আগেই মিছিল শুরু করে দিলেন কৃষকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যারিকেড ভেঙে আউটার রিং রোডের দিকে এগিয়ে যান কৃষকরা। নিরাপত্তা বাহিনীর লোকেরা আন্দোলনরত কৃষকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথা শোনেনি কৃষকরা। ব্যারিকেড ভাঙলেও এদিন পুলিশের ওপর পুষ্প বর্ষন করতে দেখা যায় কৃষকদের। সোমবার কিষাণ মজদুর সমন্বয় কমিটি জানিয়ে দিয়েছিল, দিল্লির ব্যস্ততম আউটার রিং রোডে বিক্ষোভ দেখানো হবে। সেই মতোই এদিন এই রোডে অভিযান করার পরিকল্পনা করেন কৃষকরা। সংগঠনের সভাপতি সতনম সিং পান্নু জানিয়েছেন, ‘পুলিশের নির্ধারিত রুট মেনে তাঁরা মিছিল করবেন না। আউটার রিং রোডে আমরা ট্রাক্টর মিছিল করব। ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য দিল্লি পুলিশকে ৪৫ মিনিট সময় দিয়েছিলাম।’ ইতিমধ্যে এই মিছিলের জন্য দিল্লির বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার দিলীপ যাদব জানিয়েছেন, গাজিপুর সীমান্তে মিছিলের ওপর নজরদারির জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে। এখানেও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন কৃষকরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।
এদিকে ১ ফেব্রুয়ারি মেগা র‍্যালির ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। পায়ে হেঁটে সংসদ ভবন অভিযান করবেন তাঁরা। বাজেট পেশের দিন কৃষকদের এই প্রতিবাদ রাজধানীর বুকে উত্তেজনা বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago