National Special News Special Reports

রমজান মাসে মুক্তির স্বাদ, ১২ বছর পর পাকিস্তান থেকে বাড়ি ফিরলেন বিহারের যুবক

0
(0)

খবর লাইভ  :  দীর্ঘ ১২ বছর পর  পাকিস্তানে কাটিয়ে মুক্তি পেলেন বিহারের বক্সারের বাসিন্দা ছবি মুশাহর। পাঞ্জাবের অমৃতসর সীমান্তে পাক কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতিনিধিদের হাতে তুলে দেন করাচি জেলে বন্দি ছবিকে। ভারত সরকারের হেফাজতে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার পরে বুধবার নিজের বাড়িতে পৌঁছেছেন ৩৫ বছরের ছবি।

ঘটনার সূত্রপাত , ২০০৯ সালে। হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২৩ বছরের দলিত যুবক । কিন্তু কী ভাবে তিনি পাকিস্তানে পৌঁছে গিয়েছিলেন, তা কেউ জানে না। ছবির দাবি, শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি ট্রেনে চড়েছিলেন। কিন্তু কোনও ভাবে পৌঁছে গিয়েছিলেন পাঞ্জাবে। সেখান থেকে পথ ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে।

তবে প্রথমেই ধার পড়েননি তিনি। বেশ কয়েক বছর পাকিস্তানেই মোট বওয়া কৃষি শ্রমিকের কাজে দিন গুজরান করেন ছবি। শেষ পর্যন্ত পাকিস্তান পুলিশ তাঁকে গ্রেফতার করে। আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ।

প্রায় প্রতি বছরই পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কয়েক জন নিরপরাধ বিদেশি বন্দিদের মুক্তি দেয় পাকিস্তান সরকার। এ বার সেই তালিকায় ছিল ছবির নাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *