খবর লাইভ: বৃহস্পতিবার পঞ্জাবে বিপুল জয়ের প্রেক্ষিতে ভগত সিংয়ের প্রসঙ্গ টেনে আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বক্তৃতায় তুলে আনলেন তাঁর একটি উক্তি। জানালেন, মানুষকে সুষ্ঠু ও উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়াই আপের লক্ষ্য। ভোটমুখী পঞ্জাবে বিরোধীরা তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেছিলেন। তিনি তখন নিজেকে ভগত সিংহের ভক্ত বলেছিলেন। জানিয়েছিলেন, ভগত সিংহকে ব্রিটিশরা সন্ত্রাসবাদী বলত। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমিক।
পটিয়ালা কেন্দ্রে হার প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের। আপ প্রার্থী অজিত পাল সিংহের কাছে পরাজিত হলেন তিনি। এদিকে শুক্রবার পদত্যাগ করতে পারেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। সকাল সাড়ে ১১ টায় ক্যাবিনেট মিটিং ডেকেছেন তিনি। নিজের কেন্দ্রে জয়ের পরেই বক্তৃতা করলেন পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানালেন, তিনি সাধারণ মানুষ হয়ে সাধারণের সেবা করবেন।



