খবর লাইভ : কয়লা পাচার চক্রে এবার নাম জড়াচ্ছে বেশ কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর। যাঁদের আর্থিকভাবে সাহায্য করে অনুপ মাজি ওরফে লালা বিভিন্ন সময়ে একাধিক সুযোগ-সুবিধা নিয়েছেন। তার মধ্যে হুগলির ডানকুনির এক ব্যবসায়ীর নাম উঠে আসছে। ভিন রাজ্যের বাসিন্দা হলেও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে। একসময়ে বিজেপি ঘনিষ্ঠ থাকলেও সম্প্রতি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর। হাওড়া এবং হুগলি শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কারখানায় বেআইনি কয়লা সাপ্লাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই ব্যবসায়ীর। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেতেন। বিহারে এক ব্যক্তি খুনের ঘটনাতেও নাম উঠে গিয়েছিল ওই ব্যবসায়ীর। পরে অবশ্য ওই মামলা থেকে অব্যাহতি পান ওই ব্যবসায়ী। মূলত জমি কারবারের সঙ্গে যুক্ত থাকলেও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কোন্নগরে বিস্তীর্ণ এলাকাজুড়ে জলাজমি ভরাটেরও অভিযোগ উঠেছিল। তৃণমূল নেতা তথা কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগও ছিল ওই ব্যবসায়ীর। বিনয়ের কোন্নগের বাড়িতে গুরুত্বপূর্ণ মিটিংগুলিতে অংশগ্রহণও করতেন ভিন রাজ্যের বাসিন্দা ওই ব্যবসায়ী। এবার তাঁকে দ্রুতই সমন পাঠানোর কথা ভাবছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।
Related Articles
চিকিৎসক-বিধায়িকা করবী মান্নার কড়া ডোজে কুপোকাত মাটি মাফিয়া
0 (0) খবর লাইভ : স্বামী সিঙ্গুর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা ছিলেন। বর্তমানে মন্ত্রী। তিনবারের বিধায়ক সেই বেচারাম মান্না এবার হুগলির হরিপালের পরিবর্তে সিঙ্গুরের বিধায়ক। তাঁর ফেলে আসা আসনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন মন্ত্রী- স্ত্রী করবী মান্না। সেই করবী মান্না অবশ্য দুর্নীতি ও বেআইনি কাজ রুখতে বদ্ধপরিকর। মাটি কাটার মতো বেআইনি কাজ রুখতে […]
ছাত্রনেতা আনিস হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল পড়ুয়াদের, শামিল বিশিষ্টরাও
0 (0) খবর লাইভ: ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পড়ুয়ারা। মধ্য কলকাতার এন্টালিতে ছাত্র পরিষদের সদস্যদের পুলিশ বাধা দিলে ধুন্ধুমার লেগে যায়। অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের পড়ুয়ারা বড় হোর্ডিং, ব্যানার হাতে পথে নামলেন। তাঁদের মিছিলে অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটের একাংশ। আনিস হত্যাকাণ্ডে রবি ও সোম – দু’দিন ব্যাপী […]
কংগ্রেসের অভিনব ‘কটাক্ষ’; দিলীপ ঘোষকে পাঠানো হল ‘বর্ণ পরিচয়’
0 (0) খবর লাইভ : ‘কন্নাশ্রী’ বানান বিভ্রাটের জের। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি দিলীপ বাবুকে PDF আকারে মেল করেছেন তিনি। কৌস্তভ বাবু বলেন, “সংসদের বাইরে বিজেপির রাজ্য সভাপতি যে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেছিলেন, তার বাংলা বানান বাঙালির লজ্জা বাড়াতে যথেষ্ট। তাই দায়িত্বশীল নাগরিক […]



