
খবর লাইভ : আগামী ২৮ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচান। তার আগে চূড়ান্ত নির্বাচনী প্রচার তুঙ্গে। শুক্রবার বিহারে এনডিএ-র জোটসঙ্গী হয়ে নির্বাচনী প্রচার সাড়লেন নরেন্দ্র মোদী। প্রচার মঞ্চে উঠে বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসা করলেন মোদী। সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে একহাত নিয়ে বলেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন ন্যাশেনাল ডেমক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ সরকার আসার আগে বিহার অপরাধ এবং দুর্নীতির শীর্ষে ছিল।
এদিন বিহারের সাসারামের ওই যৌথ সমাবেশে থেকে মোদী বলেন, ‘যদি বিহারে নীতীশ কুমারের সরকার দ্রুত করোনা পরিস্থিতি না সামলালে, বহু লোকের মৃত্যু হতে পারত। তবে আজ বিহার, কোভিডের বিরুদ্ধে লড়াই করে এখন গণতন্ত্রের উৎসব উদযাপন করছে।’
আরজেডিকে খোঁচা দিয়ে মোদী আরও বলেন, ‘বিহারকে পূর্বে শাসন করা লোকেরাই আবার লোভী চোখে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে তাকাচ্ছে। বিহারের মানুষ অবশ্যই ভুলে যাবেন না, কারা আপনাদের রাজ্যকে উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছিল, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির অবনতি ঘটিয়েছিল।’ নিতীশ কুমার সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেখানে যেখানে গরীব মানুষের টাকা দুর্নীতিগ্রস্থ হয়েছে, সেখানে বর্তমান সরকার মহামারীর মধ্যেও পরিবারের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।’
আরজেডির তেজশ্বী যাদবকে নাম না করে মোদী বলেন, ‘গত কয়েকদিন যাদের সমাবেশগুলি থেকে ভিড় দেখা গিয়েছিল, তাঁদের বলছি ভুল ধারণা থেকে বের হন, নতুন শক্তি উদ্ভূত হচ্ছে। তবে বিহারের স্পষ্টতাই প্রশংসনীয় তারা কখনই কোনও বিভ্রান্তি বা ভুল ধারণার মধ্যে নেই।’
দেশের সামরিক সুরক্ষার ক্ষেত্রেও বিহার এগিয়ে। জাতীয়বাদকে উসকে মোদী এদিন আরও বলেন, ‘দেশের সুরক্ষার ক্ষেত্রে বিহারের জনগণ সর্বদা এগিয়ে।’ এদিন গালওয়ান উপত্যকা সংঘাত চিনের সঙ্গে সংঘাত, গত বছর পুলওয়ামার সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী। বলেন, ‘গালওয়ান উপত্যকায় বিহারের জওয়ানরা দেশের জন্য শহীদ হয়েছেন। এমনকি পুলওয়ামায় বিহারের ছেলেরা প্রাণ দিয়েছেন, আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই।’
সম্প্রতি রাজ্যের দুই প্রবীণ রাজনীতিবিদ রাম বিলাস পাসওয়ান এবং রঘুবংশ প্রসাদ সিংকে শ্রদ্ধা জানিয়ে বিহারে তার প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। বিহার নতুন সরকারের জন্য ২৮ শে অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর তিন ধাপে ভোট দেবে এবং ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।




