খবর লাইভ: ফের রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন অনুব্রত মণ্ডলের। এবার গরুপাচার মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানির সম্ভাবনা। জানুয়ারি মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশ্য ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয় তাঁকে। অসুস্থতার কথা জানিয়ে তলব এড়ান তৃণমূল নেতা। এরপর কলকাতা হাই […]
Author: admin
ইউক্রেনের বিরুদ্ধে জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া! সতর্ক করল আমেরিকা
খবর লাইভ: দেখতে দেখতে দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই আমেরিকার আশঙ্কা, এবার যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া! যদিও আগেই এর ঠিক উলটো অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে হাত মিলিয়ে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগের কথা পরিকল্পনা করছে আমেরিকা। এবার সেই দাবিকে উড়িয়ে ওয়াশিংটনের দাবি, রাশিয়ার ইঙ্গিত থেকে মনে হচ্ছে […]
সরকারি দফতরে থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি, ঘোষণা পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী মানের
খবর লাইভ: দ্বিতীয় বার বিধানসভা ভোটে লড়তে নেমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্জাবের কুর্সি দখল করেছে আপ। পঞ্জাবের জনতাকে অভিনন্দন জানিয়ে ভগবন্ত মান বলেন, ‘‘পঞ্জাবের জনতা যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সঙ্গে পালন করব।’’ পঞ্জাবের কোনও সরকারি দফতরে আর মুখ্যমন্ত্রীর ছবি ঝোলানো হবে না। বৃহস্পতিবার ভোটগণনার প্রবণতা স্পষ্ট হতেই জনতার মুখোমুখি হয়ে এ কথা জানিয়ে দিলেন […]
নির্দল সমর্থন নিয়ে গোয়ায় রাজ্যপালের কাছে BJP, আসন পেল না তৃণমূল
খবর লাইভ: গোয়া বিধানসভা ভোটের ফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি তার সঙ্গে মিলে গেলেও শেষমেশ এগিয়ে গেল গেরুয়া শিবিরই। ৪০ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘জাদু সংখ্যা’ ২১। সেই অঙ্কে না-পৌঁছলেও নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছে বিজেপি। বেলা তিনটে পর্যন্ত যা ফলাফল, তাতে গোয়ায় বিজেপি […]
Assembly Election Results 2022: পঞ্জাবে প্রথমবার ক্ষমতা দখলের পথে AAP
খবর লাইভ: পঞ্জাবে ‘আপ কি সরকার’। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি এগিয়ে ৮০- এর বেশি আসনে। অর্থাৎ, ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের দিকে এগিয়ে চলেছেন অরবিন্দ কেজরীবাল। বেলা বাড়তেই শুরু হয়েছে আপ-সেলিব্রেশন। আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মানের বাড়িতে শুরু হয়েছে মিষ্টি তৈরির কাজ। সঙ্গরুর […]
Assembly Election Results 2022: উত্তরপ্রদেশে ফের ‘পদ্মরাজ’!
খবর লাইভ: উত্তরপ্রদেশে ২৬৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গোরক্ষপুরে এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ। প্রথম রাউন্ড গণনার শেষে ৫,৫৪০টি ভোট পেয়েছেন তিনি। অন্য দিকে, মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে হলেও বিজেপি-র থেকে বহু পিছনে রয়েছে। গণনার ট্রেন্ড যে দিকে এগোচ্ছে, তাতে বিশাল ব্যবধানে জয়ী হতে চলেছে বিজেপি।
রাত পোহালেই ৫ রাজ্যের ফলাফল; বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কায় সতর্ক কংগ্রেস
খবর লাইভ: রাত পোহালেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তার আগেই অঙ্কের খেলা শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে স্নায়ুর লড়াইও। আসলে বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে আশা ছাড়তে নারাজ কোনওপক্ষই। বিজেপি (BJP) পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী হলেও উত্তরাখণ্ড, […]
বিশ্বের প্রথম 24×7 Socio-Political App ‘সংযোগ’ আসছে শীঘ্রই
খবর লাইভ: মহামারীর কারণে গত দুই বছরে ভারতে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বিপুল বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রে শারীরিক উপস্থিতি আজ গৌন। তাই আপনার ব্যক্তিগত বা সামাজিক সমস্যার কথা এলাকার জনপ্রতিনিধির কাছে তুলে ধরার জন্য তাঁর সাক্ষাৎকারের সময় চাওয়াও এখন অমূলক। এক্ষেত্রে ‘সংযোগ’ অ্যাপটি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে দাবি, অভিযোগ জানানোর মুখ্য […]
কাশ্মীরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পঞ্চায়েত প্রধানের
খবর লাইভ: একই সপ্তাহে পরপর দুই পঞ্চায়েত প্রধানকে গুলি করে মারল জেহাদিরা। বুধবারের সন্ধেয় শ্রীনগর এলাকায় এমনই এক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে এদিনই বিস্ফোরণে কেঁপে উঠল উধমপুর এলাকাও। পরপর দুই খুনের ঘটনায় ফের সন্ত্রাসের দিন ফেরার আতঙ্কে কাশ্মীর। এদিন সন্ধেয় শ্রীনগরের (Srinagar) নিকটর্তী এলাকায় খানমোহ এলাকায় হামলা চালায় জঙ্গিরা। তাদের ছোঁড়া গুলিতে প্রাণ গিয়েছে কানমোহ […]
মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল
খবর লাইভ: মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (NEET-UG) থেকে বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল। এর ফলে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন এবার থেকে যে কোনও বয়সের পরীক্ষার্থী। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের হবু চিকিৎসকরা, টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এতদিন অবধি মেডিক্যালের প্রবেশিকায় অসংরক্ষিত আসনে প্রার্থীদের জন্য ২৫ বছর অবধি ছিল […]









