Business Science Technology

বিশ্বের প্রথম 24×7 Socio-Political App ‘সংযোগ’ আসছে শীঘ্রই

0
(0)

খবর লাইভ: মহামারীর কারণে গত দুই বছরে ভারতে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বিপুল বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রে শারীরিক উপস্থিতি আজ গৌন। তাই আপনার ব্যক্তিগত বা সামাজিক সমস্যার কথা এলাকার জনপ্রতিনিধির কাছে তুলে ধরার জন্য তাঁর সাক্ষাৎকারের সময় চাওয়াও এখন অমূলক। এক্ষেত্রে ‘সংযোগ’ অ্যাপটি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে দাবি, অভিযোগ জানানোর মুখ্য ডিজিটাল সহায়ক হতে চলেছে ‘সংযোগ’।

‘সংযোগ’ দেশের একমাত্র অ্যাপ্লিকেশন যা নাগরিকদের ক্ষমতায়ন করবে এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ব্যবধান কমাতে সাহায্য করবে। এতে নাগরিকরা প্রকৃতই উপকৃত হবে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির যে সমস্যাগুলি রয়েছে, এই অ্যাপে তা প্লাগ-অন করা হয়েছে। যা সারা বিশ্বের কাছে সত্যিকারের বিস্ময়কর উপাদান হবে।

এটি একটি 365 দিনের, 24X7 দেশের সমস্ত নির্বাচনী এলাকার জন্য সামাজিক-রাজনৈতিক অ্যাপ। এটি অ্যান্ড্রয়েড, ios এবং ওয়েব প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ফলে অ্যাপটি সহজেই কানেক্ট এবং নেটে দ্রুত লোডিং হবে। সামাজিক সংযোগ এবং রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের জন্য বিশ্বের প্রথম এনক্রিপ্টেড ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম Sanyog।

পাশাপাশি এটি বিশ্বের প্রথম ওয়ান-টু-ওয়ান ইন্টারেক্টিভ ভার্চুয়াল পলিটিক্যাল লাউঞ্জ যা রাজনৈতিক আদানপ্রদানকে একান্ত ব্যক্তিগত রাখবে। এছাড়াও আরও একটি সুখবর হল, “বিশ্বের কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে এবং তারা এই অ্যাপটিতে ব্যবহৃত বৈশিষ্ট্য এবং অতি-উন্নত প্রযুক্তির প্রতি প্রচুর আগ্রহ দেখিয়েছে। তবে আমাদের অগ্রাধিকার, প্রথমে আমাদের নিজের দেশে এটি শুরু করা, “বলেছেন অ্যাপটির পিছনে প্রধান থিঙ্কট্যাঙ্ক, ডাঃ অয়নজিৎ সেন। তিনি একজন গ্লোবাল ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট এবং একজন সিনিয়র সাংবাদিক।

এই অ্যাপটি আমাদের দেশে হিন্দি এবং ইংরেজি ছাড়াও সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ হবে। অ্যাপটির প্রযুক্তিগত দিকের সঙ্গে জড়িত অনির্বাণ মিত্র জানিয়েছেন, “আমাদের প্রধান ফোকাস হল কার্যকারিতা। কিন্তু আমরা নিশ্চিত যে এটি সাধারণ নাগরিকদের গঠনমূলকভাবে তাদের দাবিদাওয়া, অভিযোগ ইত্যাদি তুলে ধরতে এবং তাদের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী রাজনীতিবিদদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।”

অ্যাপটির বাণিজ্যিক দিকও যথেষ্ট ইতিবাচক। Sanyog অ্যাপটির পূর্ণমাত্রায় বাণিজ্যিকরণের দারুণ সম্ভাবনা রয়েছে বলেও মার্কেটিং হেড নীলাদ্রী বন্দ্যোপাধ্যায়।

Sanjyog অ্য়াপটির ক্ষেত্রে ‘মোবাইল গণতন্ত্র’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে। কারণ, এটা শুধুমাত্র একজন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বরং সাধারণ জনগণের মধ্যে তাদের নিজেদের মঙ্গলের জন্য আগ্রহ তৈরি করবে বলে ধারনা ‘সংযোগ’ টিমের সদস্যদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *