Special News Special Reports State

রাজ্যের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা, মুখ্যসচিবকে চিঠি লিখে ৭২ ঘণ্টার মধ্যে জানতে চাইল কমিশন

0
(0)

খবর লাইভ : নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে লিখিত চিঠিতে জানিয়ে দিয়েছে, রাজ্যের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অফিসিয়াল রিপোর্ট জমা দিতে হবে।

কমিশন মঙ্গলবার পাঠানো চিঠিতে জানিয়েছে, যারা কমিশনের নির্দেশ অমান্য করেছে বা নির্দেশ বাস্তবায়ন করেনি, তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা নেওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে কমিশন চেয়েছে সংশ্লিষ্ট তদন্ত নথি, চার্জশিট, শাস্তি আদেশ ও অফিস নোটসহ সব দলিলও তুলে ধরতে।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব আসনে ভোটার তালিকায় অসম্ভব ভাবে নাম ঢোকানো হয়েছে—এমন অভিযোগে কমিশন ওই চারজন অফিসারকে এফআইআর ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।

চারজনের নাম হলো দেবোত্তম দত্তচৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার, সুদীপ্ত দাস। এদের সকলেই ডব্লিউবিসিএস-এর অফিসার। কমিশন তাদের সাসপেনশন ও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল, কিন্তু গত প্রায় ২০ দিনেও তা বাস্তবে কার্যকর হয়নি।

আইনি পদ্ধতির বাইরে গিয়ে নবান্নের স্বরাষ্ট্র দফতর বলেছে, এই চারজনের করা ভুল জরুরি শাস্তির যোগ্য নয় এবং ‘গুরুদণ্ড’ দেওয়া উচিত নয়, এমন মতামতও এসেছিল। তবে নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে নিজের অবস্থানে অনড় আছে।

আগামী ২৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারকে কমিশনকে জানাতে হবে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেন নির্দেশ অনুসরণ করা হয়নি। এসবের ব্যাখ্যাসহ রিপোর্ট জমা কী হয়েছে। কমিশন পরবর্তী সিদ্ধান্ত এই রিপোর্ট পাওয়ার নেবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *