International Special News Special Reports

সন্তান জন্মদানের উদ্দেশ্যে আমেরিকা ভ্রমণ, টুরিস্ট ভিসা মিলবে না: জানাল ভারতীয়দের মার্কিন দূতাবাস

0
(0)

খবর লাইভ  : মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব নেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করলে টুরিস্ট ভিসা দেওয়া হবে না, এমন কড়া নির্দেশ দিয়ে ভারতীয় আবেদনকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দুতাবাস।

ভারতীয় সময় ডিসেম্বর ১১-এ দোঁতাবাস একটি পোস্ট করে জানায়, যদি ভিসা আবেদনকারীর মুখ্য উদ্দেশ্যই “বার্থ ট্যুরিজম” অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য আমেরিকায় সন্তান জন্ম দেওয়া মনে করা হয়, তাহলে তাদের টুরিস্ট (বি১/বি২) ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে। এটা মার্কিন আইন অনুযায়ী অনুমোদিত নয়।

দূতাবাসের ঘোষণায় আরো বলা হয়েছে, এই নিয়ম সেই আগের ২০২০ সালের ভিসা নীতিমালার একটি অংশ, যা ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য যাচাই করার ক্ষমতা কনস্যুলার অফিসারদের দেয়।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা জন্মসূত্রে নাগরিকত্ব নীতির অপব্যবহার প্রতিরোধ করতে চাইছে। কিছু পরামর্শে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের উচিত ভ্রমণের প্রকৃত তথ্য সঠিকভাবে দেওয়া এবং প্রয়োজনীয় দলিলাদি সঙ্গে রাখা।

এতে যারা শুধুমাত্র ঘুরতে, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে বা চিকিৎসা ইত্যাদি কারণে আমেরিকা যেতে চান, তাদের উপর সরাসরি প্রভাব পড়ার কথা নয়। তবে জন্মসূত্রে নাগরিকত্বের জন্য স্পষ্ট মাত্রায় ভ্রমণের পরিকল্পনা করলে আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমেরিকার সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সিলমোহর দেয়, তবে আমেরিকায় নাগরিকত্ব সংক্রান্ত ১২৫ বছরের নিয়ম বদলে যাবে। এত দিন ধরে আমেরিকায় নিয়ম ছিল যে, আমেরিকায় জন্মগ্রহণ করলে কোনও শিশু সে দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। কিন্তু অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প এই নিয়মেই বদল আনতে চান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমেরিকা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিতে পারবে না। ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে, সুপ্রিম কোর্ট তাঁর পক্ষে রায় দিলেও ইতিমধ্যেই যাঁরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *