Special News Special Reports State

এবার এসএসসি-র নয়া নিয়োগ পরীক্ষা নিয়েও মামলা হাইকোর্টে

0
(0)

খবর লাইভ  : ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন। সদ্য প্রকাশিত একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল নিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেকে—যাদের পূর্ববর্তী তালিকায় ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল—তারা আবারও এই পরীক্ষায় বসেছেন এবং ফলাফলে তাঁদের নামও রয়েছে।মামলাকারীদের দাবি, ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলে যাঁরা ‘অযোগ্য’ বলে অভিহিত হয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজন ২০২৫ সালের একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, তাঁদের কয়েকজন ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়েছে। যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন বলেই অভিযোগ উঠেছে।

স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, চিহ্নিত অযোগ্যদের আবেদন পরবর্তী পর্যায়ে বাতিল করা হবে। কিন্তু মামলাকারীদের বক্তব্য, নিয়মের ফাঁক গলে এই অযোগ্যদের অনেকে শুধু পরীক্ষায় অংশ নেননি, বরং পাশও করেছেন। তাঁদের নাম ফলাফলের তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

মামলাকারীদের আরও অভিযোগ, অযোগ্যদের পুনরায় সুযোগ দেওয়া হলেও প্রকৃত যোগ্য চাকরি–হারানোদের অনেকেই তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।এসএসসি ইতিমধ্যেই একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল। তার ওপর নতুন করে এই মামলা শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা এবং ন্যায্যতা নিয়ে আবারও বিতর্ক বাড়াল। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের হাজারো শিক্ষক–প্রার্থী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *