Special News Special Reports State

ইসলামপুর হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, কর্তব্যরত সিনিয়র নার্সকে ধমক তৃণমূল জেলা সভাপতির

0
(0)

খবর লাইভ : ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

জানা গিয়েছে, শহরের ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা প্রণব দত্ত (৫২) বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়-পরিজনরা বিক্ষোভ শুরু করেন।

এই পরিস্থিতিতে হাসপাতালে উপস্থিত হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। অভিযোগ, কর্তব্যরত নার্সরা তাঁকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করলে তিনি কথা না শুনে উল্টে এক সিনিয়র নার্সকে ধমক দেন। ঘটনাটি ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।

বর্তমানে রাজ্যজুড়ে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক চলাকালীন সময়ে শাসকদলের জেলা সভাপতির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের কর্মীরা। যদিও কানাইয়ালাল আগরওয়াল ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

মৃতের নিকট আত্মীয়রা বলেন, ‘চিকিৎসকের নির্দেশ অনুসারে কর্তব্যরত নার্সরা চিকিৎসা না করায় আপনজনকে হারিয়েছি। আমরা ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছি।

কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘একজন নার্সের ব্যবহার ঠিক ছিল না। কর্তৃপক্ষকে গোটা বিষয়টি তদন্ত করে দেখতে বলেছি। চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে যথাযথ পদক্ষেপ করা হবে।’

বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্সিং স্টাফরা। অন্যদিকে সিএমওএইচও ঘটনার সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। এই ব্যাপারে রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা জানান, হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মীর সঙ্গে এমন ব্যবহার গ্রহণযোগ্য নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *