International Special News Special Reports

হাঙ্গেরিতে ডোনাল্ড ট্রাম্প‑ভ্লাদিমির পুতিন বৈঠক আপাতত স্থগিত, ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত

0
(0)

খবর লাইভ : হাঙ্গেরিতে ডোনাল্ড ট্রাম্প‑ভ্লাদিমির পুতিন বৈঠক আপাতত স্থগিত। হোয়াইট হাউস দফতর জানাচ্ছে, নিকট ভবিষ্যতে কোনও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া কথা ছিল একটি শীর্ষ বৈঠক। কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, ওই বৈঠক “সাময়িকভাবে” স্থগিত করা হয়েছে  এবং বর্তমানে কোনো নির্দিষ্ট সময়সীমায় দুই নেতার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই।

এই সিদ্ধান্তের ঠিক আগে রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয় — কিন্তু হোয়াইট হাউস কোনও নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি কেন বৈঠকটি আটকে দেওয়া হলো।

উল্লেখযোগ্য হলো, গত শুক্রবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে এবং তারা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনা করবেন বলে সম্মত হয়েছেন।  তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরবর্তীতে জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার বৈঠকে তাড়াহুড়া করা উচিত নয় — “নিবিড় প্রস্তুতির প্রয়োজন রয়েছে” বলেও তিনি মন্তব্য করেছেন।

আরও এক তথ্য অনুযায়ী , ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড হুমকি দিয়েছিল, যদি পুতিন হাঙ্গেরিতে যাওয়ার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করেন  তবে গ্রেফতার হতে পারেন।

এই প্রেক্ষাপটে ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনাও নতুন আকার নিচ্ছে। কারণ, শীর্ষ নেতাদের আলোচনা পিছিয়ে যাওয়ায় মধ্যস্থতা বা আলোচনার পথ বন্ধের সম্ভাবনা বাড়ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *