Special News Special Reports State

দুর্গা ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায়  মৃত তিন, গুরুতর আহত তিন

0
(0)

খবর লাইভ : প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত আরও তিন। চন্দননগরের রেলওভারব্রিজ থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারায় চার চাকার গাড়ি। সেটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা দেওয়ালে। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জন ভর্তি চন্দননগর হাসপাতালে। দুর্গা ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটি বারোয়ারি পুজো কমিটির এই সদস্যরা। ঠাকুর অন্য একটি গাড়িতে তুলে চারজন এই গাড়িতে ফিরছিলেন।

এরই পাশাপাশি,এবার কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো নিয়ে বিরাট ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। সোশ্যাল মিডিয়ায সজল ঘোষ লিখেছেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।”

তিনি আরও লিখেছেন, “যত্র তত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে,মানুষ যেন মণ্ডপে পৌঁছোতে না পারেন, মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পূজো চালাতে পারব জানি নাl আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি l
পাশে থাকুন l”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *