Special News Special Reports State

আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

0
(0)

খবর লাইভ : আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। সব জায়গায় বৃষ্টি হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *