Special News Special Reports State

এসএসসির ‘দাগি’ তালিকায় তৃণমূলের দুই বিধায়ক কন্যার নাম

0
(0)

খবর লাইভ : হাইকোর্টের নির্দেশে ২০২২ সালেই চাকরি গিয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অঙ্কিতাকে আদালতের নির্দেশে ফেরাতে হয়েছিল চাকরি জীবনের অর্জিত বেতনের পুরো টাকাটাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত ‘দাগি’ অযোগ্যদের তালিকায় নাম উঠল পরেশকন্যা অঙ্কিতার নাম। শুধু অঙ্কিতাই নয়, এই তালিকায় নাম উঠেছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নামও। ২০২২ সালের তালিকাতেও তাঁর নাম ছিল রোশনারার।

দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য ‘দাগি’ প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রকাশিত সেই তালিকায় মধ্যরাতে যুক্ত হল আরও দুইজনের নাম। তাঁদের মধ্যে রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। জানা গেছে, রোশনারা বেগম কালীগঞ্জ হাইস্কুলে পড়াতেন। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করেছিল পরেশকন্যা অঙ্কিতা অধিকারীর। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন অঙ্কিতা। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের পর্যবেক্ষণে তাঁর নিয়োগকেও ‘সন্দেহজনক’ বলা হয়।

এছাড়াও দাগি অযোগ্যদের তালিকায় নাম রয়েছে বহু তৃণমূল নেতা-নেত্রী ও মন্ত্রী ঘনিষ্ঠদের নাম। এরমধ্যে আপাতত যাদের নাম সামনে এসেছেন তারা হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, কাউন্সিলর কুহেলি ঘোষ এবং প্রিয়াঙ্কা মণ্ডলের নাম। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালীদের নাম একের পর এক প্রকাশ্যে আসছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *