games Special News Special Reports

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৮০ ধাপ এগোলেন বেবি এবি

0
(0)

খবর লাইভ : বুধবার প্রকাশিত হল আইসিসি-র আপডেটেড র‍্যাঙ্কিং তালিকা। এই সপ্তাহে নজর কাড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ১৫-২০ ধাপ ওঠা-নামার ঘটনা নতুন নয়। কিন্তু যদি কেউ এক লাফে ৮০ ধাপ এগিয়ে আসেন, তা নজর কাড়তে বাধ্য। সেটাই করে দেখিয়েছেন ‘বেবি এবি’। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করার ফলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথম ২৫-এর মধ্যে জায়গা করে নিলেন তিনি। অথচ এতদিন তিনি ছিলেন না প্রথম ১০০ জনের মধ্যেও। কী ভাবে এটা সম্ভব হলো?

পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এতদিন ১০১ নম্বরে ছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ বলে ১২৫ রান করে। তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৮টি ছক্কা, স্ট্রাইক রেট প্রায় ২২৪।

এর ফলে একাধিক রেকর্ড গড়েছেন ব্রেভিস। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শুধু তাই নয়, প্রোটিয়াদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি। এই পারফরম্যান্সের পরে ২১ নম্বরে উঠে এসেছেন ব্রেভিস। অস্ট্রেলিয়ার টিম ডেভিডও ছয় ধাপ এগিয়ে রয়েছেন দশম স্থানে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *