Special News Special Reports State

নবান্ন–নির্বাচন কমিশনের টানাপোড়েন, চারজন অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ 

0
(0)

খবর লাইভ : নির্বাচন কমিশন গত ৫ আগস্ট রাজ্য সরকারের চারজন অফিসার এবং এক ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআরের নির্দেশ দিয়েছিল। অভিযুক্তরা হলেন বারুইপুর পূর্ব (১৩৭) কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ইআরও তথাগত মণ্ডল, ময়না কেন্দ্রে ইআরও বিপ্লব সরকার,  এইআরও সুদীপ্ত দাস, ও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিত হালদার ।

সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে কমিশন নির্দিষ্ট সময়সীমা ১১ আগস্ট বিকেল ৩টা দিয়েছিল, যাতে রাজ্য সরকার বিস্তারিত প্রতিবেদন জমা দেয় । কিন্তু সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও নবান্ন থেকে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি । সরকার বদলে অভ্যন্তরীণ তদন্তের কথাই তুলে ধরেছে; ভোট সংক্রান্ত দায়িত্ব থেকে দুজন অফিসার এবং একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কোনও সাসপেনশন বা এফআইআর দেয়া হয়নি ।

এ নিয়ে ফের উত্তেজনা বিরাজ করছে‌। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেছে নবান্ন, অথচ কমিশনের কঠোর অবস্থান এখনও অটল ।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *