Special News Special Reports State

আই প্যাককে ঘিরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, নিশানায় তৃণমূল ও প্রশাসন

0
(0)

খবর লাইভ : আবারও রাজ্য সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই প্যাক। শুভেন্দুর অভিযোগ, শুধু রাজনৈতিক স্তরেই নয়, প্রশাসনের অন্দরেও হস্তক্ষেপ করছে এই সংস্থা।

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্ব কার্যত আই প্যাক-এর হাতে তুলে দিয়েছেন। প্রশাসনের ভেতর ঢুকে পড়েছে এই সংস্থার সদস্যরা, যা একেবারে অগ্রহণযোগ্য।

তিনি আরও লিখেছেন, যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যে থাকতে দিয়েছেন, তেমনই এবার প্রশাসনের পবিত্র গণ্ডিতে প্রবেশাধিকার দিচ্ছেন কর্পোরেট স্টুজদের।

সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার নীচু স্তরের একাধিক কর্মী নাকি এক পদস্থ ডব্লিউ বিসিএস অফিসারের যিনি তথ্য ও সংস্কৃতি দফতরের অতিরিক্ত সচিব সঙ্গে কাজের শর্ত ঠিক করছেন। এই ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দু বলেন, এটা শুধু প্রশাসনিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, এটা রাজ্যের সার্বভৌমতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।

উল্লেখ্য, আই প্যাক বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল প্রণয়নের দায়িত্বে রয়েছে। তবে মাঝে মধ্যেই তৃণমূলের অন্দরমহলে এই সংস্থার প্রভাব ও সক্রিয়তা নিয়ে অসন্তোষের কথা সামনে এসেছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বাআই প্যাক-এর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *